বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

মোংলায় ১৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক — মোংলা, বাগেরহাট
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
মোংলায় ১৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন নারী রয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকার শ্রম কল্যাণ রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রুমি ইসলাম, পারভেজ, ময়না ও ফাতেমা। তাঁদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। তাঁরা সবাই ওই এলাকার বাসিন্দা।

অভিযানে উদ্ধার করা ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের উদ্ধার করা গাঁজাসহ থানায় হস্তান্তর করে এসআরবি-৬।

বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।