মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ

অনলাইন ডেস্ক — বাঁশখালী, চট্টগ্রাম
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ন আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে দুই ভাই। পরিবারের ভাষ্য গত ৩০ অক্টোবর শুক্রবার থেকে তাদের কোন হদিস মিলছে না৷ ইতিমধ্যে থানায় জিডি করেছে নিখোঁজের পরিবার। এই দুই কিশোরের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

নিখোঁজ দুইজন হলেন— (সম্পর্কে চাচাত ভাই) মোহাম্মদ রায়হান — পিতা: আব্দুর রশিদ। মোহাম্মদ আনাস — পিতা: আব্দুর রহিম। তারা উভয়েই বাঁশখালী উপজেলার ১২ নম্বর ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় নির্ঘুম দিন কাটাচ্ছেন।

কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেলে অথবা কোথাও দেখতে পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ +8801818-940079 করার অনুরোধ জানানো হয়েছে।