শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

জেনে নিন আলুর চিপস তৈরির রেসিপি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ২:৩৫ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
জেনে নিন আলুর চিপস তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে


আলু- ২টি

লবণ- ১ চা চামচ

বিট লবণ- ১/২ চা চামচ

মরিচের গুঁড়া- ১/২ চা চামচ

টেস্টিং সল্ট- ১ চিমটি

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

আলুর খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিন। ছুরি দিয়ে বা গ্রেটারের সাহায্যে কাটতে পারেন। এবার ঠান্ডা পানির মধ্যে লবণ দিয়ে দিন ও কেটে রাখা আলুর স্লাইসগুলো ডুবিয়ে রাখুন ৫ মিনিটের জন্য। এরপর তুলে কিচেন টিস্যুতে রেখে পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

একটি বড় প্যানে তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে আলুর চিপসগুলো ছেড়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে ভালোভাবে ভেজে তুলে নিন। এবার বিট লবণ, মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট এবং নরমাল লবণ নিয়ে একসাথে মিশিয়ে নিন এবং চিপসের উপর ছড়িয়ে দিন ভালোভাবে।