শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ঢাবির ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার ৫ আগস্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১০:১৫ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০১ অপরাহ্ন
ঢাবির ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার ৫ আগস্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ক-ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী ফার্মেসি অনুষদের (খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলা) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাদের মেধাক্রম ১-২০০০ তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৫ আগস্ট, যাদের মেধাক্রম ২০০১-৪০০০ তাদের সাক্ষাৎকার ৬ আগস্ট এবং ৭ আগস্ট কোটাধারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রত্যেক দিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চার ধাপে সাক্ষাৎকার চলবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটগুলো জমা রাখা হবে। মূল গ্রেডশিট জমা দেওয়ার আগে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে।

শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে  
(ক) ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র
(খ) এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট
(গ) ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করা ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং বিষয়ের পছন্দক্রম ফরম। উভয় ফরমে শিক্ষার্থীরা তারিখ ও মোবাইল নম্বর প্রদান করে স্বাক্ষর করবেন।