বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

বরগুনা পৌর শহরের যানজট নিরসনে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক — বরগুনা
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১:০৬ অপরাহ্ন আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন
বরগুনা পৌর শহরের যানজট নিরসনে মতবিনিময় সভা

"বরগুনা শহর থেকে সকল অটোরিকশা স্ট্যান্ড অপসারণ করতে হবে, তোহা বাজার দখলমুক্ত করতে হবে, রাস্তা দখল করে দোকানের মালামাল রাখা বন্ধ করতে হবে, শহর থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নিতে হবে " বরগুনা পৌরসভার সৌন্দর্য, শৃঙ্খলা, ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসন সহ নাগরিক সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বেলা ১১টায় বরগুনা পৌরসভা মিলনায়তনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই খুদা, জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ূন হাসান শাহীন প্রমুখ।

আয়োজনে বরগুনার সর্বস্তরের ব্যবসায়ী, বাস মালিক, সিএনজি-অটোরিকশা মালিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক সজল চন্দ্র শীল।