রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

আবার রাজধানীতে বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
আবার রাজধানীতে বাসে আগুন

রাজধানীর মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন দেখা যায়। এ সময় বাসের চালক ও হেলপার দ্রুত সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।