রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

‘৭১-এর রাজাকার জামায়াত ও ‘২৪-এর রাজাকার আওয়ামী লীগ সফল হবে না: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
‘৭১-এর রাজাকার জামায়াত ও ‘২৪-এর রাজাকার আওয়ামী লীগ সফল হবে না: রাশেদ খাঁন

১৯৭১ সালে জামায়াত এবং ২০২৪ সালে আওয়ামী লীগকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে এসব ষড়যন্ত্র করে কোনো পক্ষই সফল হতে পারবে না।

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মানিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।