সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভূরুঙ্গামারীতে বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে সরকারি হাসপাতাল (সাদ্দাম) মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে এসে শেষ হয়। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোফাখখারুল ইসলাম রাশেদের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল মনা, ছাত্র দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান লিটন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মাইদুল হোসাইন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান রোকন প্রমুক বক্তব্য রাখেন। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার পথ উন্মুক্ত হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা শহীদ জিয়ার দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।