কলেজ গেটে তালা দিয়ে ধর্মঘটের ডাক, আটক ছাত্রলীগ নেতা আরিফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে অবস্থান করছিলেন আরিফ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে ধাওয়া করেন। একপর্যায়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।
পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কলেজে অস্থিরতা তৈরির চেষ্টা করছিলেন আরিফ। তার আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।

