মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বসুন্ধরা মাল্টি ট্রেডিং ও বসুন্ধরা রেডিমিক্স (কংক্রিট) যুক্ত হলো এসএপিতে

প্রকাশ: ৪ আগস্ট ২০২২, ৩:৩০ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
বসুন্ধরা মাল্টি ট্রেডিং ও বসুন্ধরা রেডিমিক্স (কংক্রিট) যুক্ত হলো এসএপিতে

২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নির্মাণসামগ্রী, বিশেষ করে উন্নতমানের পাথর ও কয়লা আমদানি করে দেশব্যাপী সরবরাহব্যবস্থার মাধ্যমে ভোক্তার কাছে বসুন্ধরা মাল্টি ট্রেডিং আজ এক বিশাল আস্থা ও নির্ভরতার নাম। ক্ষুদ্র থেকে বৃহৎ, ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় পর্যায়ের প্রায় সব মেগা প্রকল্পেই ব্যবহৃত হচ্ছে এই পাথর ও কয়লা।

চলতি বছরের জানুয়ারিতে বসুন্ধরা রেডিমিক্স পথচলা শুরু করে। এরই মধ্যে উন্নত ও সঠিক মানের রেডিমিক্স কংক্রিট নিজস্ব ল্যাবে পরীক্ষা ও মান নিশ্চিত করে নিজস্ব পরিবহনসেবার মাধ্যমে বিভিন্ন বৃহৎ স্থাপনা নির্মাণে সরবরাহ করে আসছে, যা ভোক্তাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। এসএপি ব্যবস্থা চালুর মধ্য দিয়ে দুটি প্রতিষ্ঠান তার সামগ্রিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছতা ও নিপুণতার সঙ্গে করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।