শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশে টানা ৪ দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
দেশে টানা ৪ দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে টানা চার দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা চতুর্থবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।