শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দিনভর টান টান উত্তেজনার মধ্যে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক — চট্টগ্রাম
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
দিনভর টান টান উত্তেজনার মধ্যে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন সম্পন্ন

দিনভর টান টান নানান উত্তেজনার মধ্যে দিয়ে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে৷ এতে চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. নুরুল করিম এবং দুটি ভাইস চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ ও প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া সম্মানী সম্পাদক পদে জয় পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে প্রধান দুই সমর্থকদের মধ্যে কিছু বিষয়ে উত্তেজনা ও বাকবিতন্ডা দেখা গেলেও দিন শেষে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে৷ ভোট গ্রহণের আগের দিন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাটল পেপার ফাঁসের গুরুতর অভিযোগও উঠেছিল৷ তবে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. নুরুল আলম বলেন, "পুরোনো ব্যালট পেপারগুলো হয়তো ফেসবুকে ছড়িয়ে পড়েছে।"

আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ১ জন চেয়ারম্যান, ২ জন ভাইস-চেয়ারম্যান, ১ জন সম্মানি সম্পাদক, ৪ জন সেন্ট্রাল কাউন্সিল ও ৩০ জন লোকাল কাউন্সিল সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে নুরুল করিম পেয়েছেন ৯৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী মানজারে খোরশেদ আলম পেয়েছেন ৭৯৬ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান (প্রশাসন, পেশাগত ও সামাজিক কল্যাণ) পদে প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী মোমিনুল হক পেয়েছেন ৬৫৪ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমিক ও মানবসম্পদ উন্নয়ন) পদে প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ ১ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী রফিকুল ইসলাম পেয়েছেন ৭১৫ ভোট।

সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম ৮৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন খালেদ পেয়েছেন ৭৪০ ভোট।

নির্বাচনের আগে প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী জানা গেছে, চেয়ারম্যান পদে বিজয়ী নুরুল করিম ও সম্মানী সম্পাদক পদে বিজয়ী রাশেদ আলম বিএনপিপন্থী অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) প্যানেলের প্রার্থী ছিলেন। অন্যদিকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা মানজারে খোরশেদ আলম ও সম্মানী সম্পাদক পদে মেজবাহ উদ্দিন খালেদ জামায়াত-সমর্থিত ইঞ্জিনিয়ার্স ফোরামের প্রার্থী ছিলেন।