বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অবমুক্তির অপেক্ষায় সালেহিন সাজুর 'সুখের অভিনয়'

প্রকাশ: ৫ আগস্ট ২০২২, ৮:২০ পূর্বাহ্ন আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অবমুক্তির অপেক্ষায় সালেহিন সাজুর 'সুখের অভিনয়'


'সুখের অভিনয়' এ মডেল হিসেবে ছিলেন, মাহফুজুর রহমান বাঁধন। পর্দা শেয়ার করেছেন মডেল নুসরাত রিতিকা। বিশেষ অতিথি শিল্পী হিসেবে ছিলেন অভিনয় শিল্পী নাজমুল হাসান এবং মডেল ও নৃত্যশিল্পী তানজিলা আক্তার। 


সংগীত আয়োজন ও কলাকৌশলি হিসেবে অন্যান্যদের মধ্যে গানটিতে আরও কাজ করেছেন, এস এম নাসির, ক্যামেরা ম্যান তরুণ সিনেমাটোগ্রাফার নাবিল মোস্তফা এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আবু বকর।


নির্মাতা তাহসিন প্রিন্স বলেন, 'একটা নির্মাণ তখনই স্বার্থকতা পায় যখন তার গল্প ও নির্মাণ সমান্তরাল স্রোতে বয়ে চলে। আমরা ক্লাসিক ঘরোনার একটা গানকে নন লিনিয়ার গল্পে বেঁধে রঙ্গিন ফ্রেমে বন্দী করার চেষ্টা করেছি। ব্যাপারটা খুব চ্যালেঞ্জের ছিলো। আশা করি গল্প ও গান দর্শক খুব উপভোগ করবে।'


মিউজিক্যাল ফিল্মটির মুক্তির বিষয়ে নির্মাতা আরও বলেন, ৬ আগস্ট মাসের আমাদের 'সুখের অভিনয়'টি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবমুক্ত করা হবে।