শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিজেকে ধমক দেওয়া সেনাকে মেডেল দিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
নিজেকে ধমক দেওয়া সেনাকে মেডেল দিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

অজ্ঞাতনামা নিহত সেনাদের সমাধিস্থল আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে গত বুধবার শ্রদ্ধা জানাতে যান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ও উপদেষ্টারা ছিলেন। শ্রদ্ধা জানানোর পর তারা উচ্চস্বরে হাসছিলেন। তখন সেখানে থাকা এক সেনা প্রতিরক্ষামন্ত্রী ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ধমক দেন এবং মনে করিয়ে দেন এখানে সম্পূর্ণ নিরবতা অবলম্বন করতে হবে।

যেই সেনা ধমক দিয়েছিলেন, সেই সেনাকেই মেডেল দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে এক পোস্টে বলেছে, “অজ্ঞাতনামা সেনাদের সমাধিস্থলে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করায় থমাস ইগলেসিয়াসকে সামরিক সম্মাননা জানানো হয়েছে।”

সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হেগসেথ ও তার সহযোগীরা যখন হাসছিলেন তখন সেনাবাহিনীর প্রহরী থমাস ইগলেসিয়াস উচ্চস্বরে তাদের ধমক দিয়ে বলেন, “এখানে আসা সব অতিথিকে অবশ্যই পুরোটা সময় নিরবতা অবলম্বন করতে হবে।”

সূত্র: বিবিসি