শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়াই

স্টাফ রিপোর্টার — যশোর
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়াই

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ায় আবু শামা (২৭) নামের এক মৎস্যজীবী মারপিট করে জখমের অভিযোগ উঠেছে। তিনি হরিহরনগর ইউনিয়নের মধুপুরগ্রামের আলতাফ হোসেনের পুত্র। বৃহস্পতিবার রাতে খাটুরা বাজারে মারপিটের ঘটনা ঘটে। আহত আবু শামা বলেন, হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফ্যাসিস্টের দোসর আব্দুর রাজ্জাক বিশ্বাস দীর্ঘ দিন যাবৎ খাটুরা বাঁওড় দখল করে রেখেছে। এ ঘটনায় গেল সোমবার ( ৯ নভেম্বর) যশোর কালেক্টরেট চত্বরে খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়ে। এ ঘটার জে¦রে বৃহস্পতিবার রাতে খাটুরা বাজার থেকে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান ফ্যাসিস্টের দোসর আব্দুর রাজ্জাক বিশ^াসের অনুসারী খাটুরা গ্রামের শরিফুল, সাইফুল, এনায়েতপুর গ্রামের ঠান্ডু, রিপন, মধুপুরের নয়নসহ অনেকেই আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় উদ্ধার করে আমাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।