রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পঞ্চগড়ে ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক নীতি সংলাপ

অনলাইন ডেস্ক — পঞ্চগড়
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
পঞ্চগড়ে ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক নীতি সংলাপ

পঞ্চগড়ে ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সংলাপে প্রতিমন্ত্রী বলেন, দেশের যানবাহনগুলোতে সোলার প্যানেলের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রযুক্তিগত সহায়তা নিয়ে কাজ করছে। তিনি জানান, আগামী তিন মাসের জন্য দেশের বিদ্যুতের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুদ রয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সুবিধা দেওয়ার লক্ষ্যে অপরিকল্পিতভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল, যার ফলে সরকারকে হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পঞ্চগড়ের সকল সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল বসানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। আমি পঞ্চগড়ের সকল সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের আহ্বান জানাচ্ছি।

শনিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংলাপে প্রতিমন্ত্রী উপস্থিত বক্তাদের মতামত শোনেন এবং জ্বালানি রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

একশন এইড বাংলাদেশের সহযোগিতায় পঞ্চগড়ের দেশ উন্নয়ন সংস্থা ও কারিগড়-এর যৌথ আয়োজনে এই নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।