রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নিয়ে হাসনাতের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ন আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নিয়ে হাসনাতের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। ইংরেজিতে দেওয়া তাঁর সংক্ষিপ্ত এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘In Salauddin Ahmed, we trust. More power to him.’ বাংলায় এর অর্থ, ‘সালাউদ্দিন আহমদের ওপর আমাদের আস্থা। তাঁর আরও শক্তি ও সামর্থ্য কামনা করি।’

তবে পোস্টের মন্তব্যের ঘরে হাসনাত লিখেছেন, ‘Copied from someone else’s post. I read it, liked it, and shared it. You can copy it too!’ অর্থাৎ, অন্য কারও পোস্ট থেকে লেখাটি কপি করেছেন তিনি। তাঁর ভালো লেগেছে বলেই শেয়ার করেছেন। অন্যরাও চাইলে এটি কপি করতে পারেন।

হাসনাতের এই পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের প্রতি আস্থার বার্তা থাকলেও মন্তব্যের কারণে বিষয়টি নিয়ে ভিন্ন আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁকে নিয়ে এমন পোস্ট দেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো প্রেক্ষাপট বা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, চলমান বিভিন্ন ইস্যুতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে তিনি এ পোস্ট দিয়ে থাকতে পারেন।