রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

অনলাইন ডেস্ক — নড়াইল
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ কালাম শেখ ও মিলন সর্দার নামের দুই ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ রবিবার (১৫ নভেম্বর) রাতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে রবিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত লোহাগড়া উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকপ্রাপ্তরা হলেন-লোহাগড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মো. কালাম শেখ (৫৫) এবং একই গ্রামের মন্নু সর্দারের ছেলে মো. মিলন সর্দার (৩৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল রবিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত লোহাগড়া উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে কালাম শেখের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মিলন সর্দারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ​ ​অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।

​পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালাম শেখকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং মিলন সর্দারকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

​মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর#