সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বগুড়ায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক — বগুড়া
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
বগুড়ায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিজানুর রহমান (৩৫) ও মো. সম্রাট জিকু (৩২)।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) মো. তোফাজ্জল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে শেরপুর পৌরসভার বারোদুয়ারী হাটখোলা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করেন। তিনি মোসলেম উদ্দিনের ছেলে। এর কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে উপজেলার দ্বারকীপাড়া তিন মাথা মোড় থেকে সম্রাট জিকুকে গ্রেপ্তার করা হয়।

থানার নথি অনুযায়ী, গত রোববার (১৫ নভেম্বর) মামলাটি নথিভুক্ত হয়। মামলার নম্বর ১৭ (জিআর ৩২৭)। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯ (৩), ১০, ১১ ও ১৩ ধারা এবং বিস্ফোরকদ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারা যুক্ত করা হয়েছে। মামলার বাদী গাড়ীদহ ইউনিয়ন যুবদলের নেতা আমির হামজা।

মামলায় মোট ১০৯ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সানি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, শেরপুর-ধুনট আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সরোয়ার রহমান মিন্টু, শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরান, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং বগুড়া জেলা প্যানেল চেয়ারম্যান ও শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুটু।

এ ছাড়া মামলায় গোলাম হোসেন, কারিমুল ইসলাম, আরিফুর রহমান শুভ, গালিব, হুমায়ুন কবির ড্যানি, ফেরদৌস জামান মুকুল, আবদুল হান্নান সবুজ, মোজাম্মেল হক, রুবেল মিয়া, শাহ আলম, মজনু শেখ, আবদুল মান্নান আকন্দ, আবু তালেব আকন্দ, আলম হোসেন, বকুল, মোকাব্বর হোসেন মোকা, আবদুল কাদের ডিসি বাবলু, জীম, রাব্বি, নাঈম, কল্লোল, শাহীনুর রহমান জীম, মাসুদ রানা লিটন, নাজমুল হোসেন, শহিদুল ইসলাম, আশাদুল ইসলাম, মোস্তাফিজার রহমান, সনেট, শামীম কামাল, শাহাদত হোসেন, মওলা বক্স, আবু সায়েম, গোলাম শাহীন, সাজেদুর রহমান সাজু, আবুল কালাম আজাদ, বিজয়, আলম ও সোহেলকে আসামি করা হয়েছে।