সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অক্টোবরের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ন আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অক্টোবরের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

সার্ভার জটিলতা ও ই-ভ্যাট সিস্টেমে অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে এ সময় বাড়ানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে গিয়ে সমস্যায় পড়েন অনেক করদাতা।

করদাতাদের এ অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে অনলাইনে রিটার্ন জমার সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।