বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর, আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর, আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈত্রিক বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে।
 
এ ঘটনায় অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর বিরুদ্ধে।
 
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মুসাদ্দিক এ অভিযোগ তুলেন।
 
ফেসবুক পোস্টটিতে মুসাদ্দিক লেখেন, “আমার গোপালগঞ্জের পৈত্রিক বাড়িতে আগুন, ভাংচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।”