বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৪:২০ অপরাহ্ন
শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
ছবি: প্রতিনিধি

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) শার্শা থানা পুলিশের এসআই শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলা যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোঃ শফিক মাহমুদ ধাবক (৪৩), লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান (৫২) এবং ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রহমান (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, শফিক মাহমুদ ধাবক শার্শার বাগআঁচড়া ধাবকপাড়ার আলহাজ্ব আব্দুল লতিফ ধাবকের ছেলে। আমিনুর রহমান লক্ষণপুর ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে এবং বজলুর রহমান ডিহি ইউনিয়নের টেংরালী উত্তরপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-৩০২-এর তদন্তে তাঁদের সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেফতারকৃত তিনজনকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক