বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!
ছবি: প্রতিনিধি

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল হাকরকে কচুরিপানামুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে কচুরিপানা অপসারণ কার্যক্রম।

বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, হাকরের পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখা, মশার বংশবিস্তার ও ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং এলাকার সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় বেনাপোল বাইকার হুডের সদস্যবৃন্দ, বেনাপোল ক্রীড়া একাডেমির নেতৃবৃন্দ, পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, বেনাপোল হাকরকে কচুরিপানামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হাকরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে ও স্থানীয় পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে বেনাপোলের সর্বস্তরের মানুষকে দল-মত নির্বিশেষে এগিয়ে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব বেনাপোল।

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১