বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খাগড়াছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চুল্লি ভেঙে জরিমানা

অনলাইন ডেস্ক — খাগড়াছড়ি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
খাগড়াছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চুল্লি ভেঙে জরিমানা

খাগড়াছড়ির পানছড়িতে অনুমোদনহীনভাবে গড়ে তোলা একটি ইটভাটার চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় ‘মেসার্স এম এস আর ব্রিকস’ নামের ওই ইটভাটায় এ অভিযান চালানো হয়। ভাটাটির স্বত্বাধিকারী মো. ইউনুস আলী।

​খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আহম্মদ এতে প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেন।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব বলেন, 'বৈধ কাগজপত্র ও পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করে আইন লঙ্ঘন করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।'

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৈধ অনুমোদন ছাড়াই ইটভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩’ এবং ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ৫(১) ও ১৫ ধারা অনুযায়ী ভাটার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযান চলাকালে পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় চুল্লির আগুন পানি দিয়ে নেভানো হয়। পরবর্তীতে এক্সকাভেটরের সাহায্যে চুল্লির মুখ ভেঙে ফেলা হয়, যাতে পুনরায় ভাটাটি চালু করা না যায়।

​পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে পার্বত্য অঞ্চলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত চলবে।