বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

বাংলাদেশে যদি অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, তাহলে কেউ বাঁচতে পারবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৯  নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

রাশেদ বলেন, ‘আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির এমপিদের, নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে কিন্তু তারা জামায়াতের নাম মুখে নিচ্ছে না। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে না, কার্যালয়ে আগুন দিচ্ছে না।

এজন্য আমরা কোনো সন্দেহ করছি না, কিন্তু মানুষ সন্দেহ করছে। কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নাই। তলে তলে আপোষ হয়েছে একথা আমরা বলবো না, আমরা রাজপথে প্রমাণ দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আশা করি জামায়াত এবং এনসিপি কোন শর্ত না দিয়ে, শর্তহীনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামবে। বাংলাদেশে যদি এই অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। যদি বিরোধীদল মনে করে শুধুমাত্র সরকারি দল বিপদে পড়বে, এটি ভুলে যাবেন। আমরা সবাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছি। আওয়ামী লীগ কিন্তু নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, সমন্বয়ক হাসিবকে রামদা দিয়ে কোপাতে গিয়েছে। সুতরাং বিরোধীদল বা সরকারি দল, আমরা কেউ আওয়ামী লীগের হাতে নিরাপদ না।’

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশে লক্ষীছড়ি জোন

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশে লক্ষীছড়ি জোন

বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

খাগড়াছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চুল্লি ভেঙে জরিমানা

খাগড়াছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চুল্লি ভেঙে জরিমানা

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী-কালুখালী রুটে চলবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী-কালুখালী রুটে চলবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযান

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযান