বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গবেষণা অনুদান পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ জন গবেষক

অনলাইন ডেস্ক — ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ন
গবেষণা অনুদান পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ জন গবেষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (সিজিডিএস) উদ্যোগে তিন গবেষককে গবেষণা অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

এ সময় অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, গবেষণার ক্ষেত্রে শুধু কাজের পরিধি নয়, বরং গবেষণার মান ও বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশের উদ্যোগ নিতে হবে এবং গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশের সামাজিক, পরিবেশগত ও নারীর ক্ষমতায়নসংক্রান্ত বিষয়গুলো গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। এসব বিষয়ে মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

তিনি আরও বলেন, গবেষণার অর্থায়ন বাড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুদানপ্রাপ্ত গবেষকেরা হলেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের প্রভাষক ড. মার্জিয়া সুলতানা, জাপানিজ স্টাডিজ বিভাগের প্রভাষক ওয়াসিক সাজিদ খান এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের এমএস শিক্ষার্থী মো. এহসানুল হক চৌধুরী।