সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ

অনলাইন ডেস্ক — কিশোরগঞ্জ
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন
কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম। একই সঙ্গে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিব্বির আহমেদ।

সোমবার দুপুরে স্থানীয় জামায়াত কার্যালয়ে নবনির্বাচিত আমীর রবিউল ইসলামকে শপথবাক্য পাঠ করান জেলা আমীর ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। শপথ গ্রহণ শেষে উপজেলা মজলিসে শুরার নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২০২৭-২৮ সেশনের জন্য নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. মোশারফ হোসেন বকুল। এছাড়া মজলিসে শুরার সদস্য নির্বাচিত হয়েছেন মনজুরুল ইসলাম রতন, শহিদুল ইসলাম, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা আফজালুল হক ও মাওলানা আব্দুল আউয়াল।

পরবর্তীতে নবনির্বাচিত আমীর, নায়েবে আমীর ও মজলিসে শুরার সদস্যদের সম্মতিক্রমে সাবেক সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদকে উপজেলা সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়। এরপর উপজেলা আমীর নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত সেক্রেটারি শিব্বির আহমেদ।