সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমাণে এনসিপি বদ্ধপরিকর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমাণে এনসিপি বদ্ধপরিকর

শোষণ নির্যাতন নিপীড়ন দমন পীড়ন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার রাজনীতিতে বিশ্বাসী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই সনদ বাস্তাবায়নের মাধ্যমে দেশের সুস্থ্য রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় দলটি।

জুলাই সনদ বাস্তবায়িত হলে রাজনীতিতে দুর্বৃত্তায়ন কমবে এবং দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের সুফল ভোগ করতে পারবে। সোমবার (২৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও জুলাই আন্দোলনের শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের পিতা শেখ মোহাম্মদ আব্দুল মতিন।

তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে এলে এনসিপি তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদি রাজনীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। একটি স্বৈরাচার ও সন্ত্রাস মুক্ত এবং বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমাণে এনসিপি বদ্ধ পরিকর। নিজের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তিনি আরো বলেন, ঈশ্বরগঞ্জে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনের পাশাপাশি মাদক জুয়া ও সন্ত্রাস নির্মূলে কার্যকর ভূমিকা রাখাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অবিলম্বে পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে দলের কমিটি গঠনের র্কাক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন এনসিপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম শিহাব, যুগ্ম-সদস্য সচিব মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাঞ্চন আহমেদ, জাতীয় যুব শক্তির আহবায়ক হাসানুর রহমান সজীব, জাতীয় ছাত্র শক্তির আহবায়ক সাকিবুজ্জামান, সদস্য সচিব মিনহাজুল আলম মোমেন, মুখ্য সংগঠক রুহুল আমীন প্রমুখ।