সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সব পদ থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

অনলাইন ডেস্ক — বেড়া, পাবনা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সব পদ থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

পাবনার বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মঈন উদ্দীন খাজার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে খাজার অনুসারীদের দাবি, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ অবস্থায় হঠাৎ তাঁর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত আসায় স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের ভূমিকার প্রতিবাদ করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কার করা হলেও তিনি আজীবন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন বলে জানান।