বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষার্থীর পাশে 'লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি'

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ৮:৪৫ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষার্থীর পাশে 'লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি'

শুক্রবার (১২ তারিখ) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সার্বিক এই সহায়তা করে উল্লেখিত সংগঠনটি।

লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন , আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সেজন্য তাদের মোবাইল, ডিজিটাল ওয়াচ, হল রুমের তথ্য দিয়ে সহায়তা করেছি। আমরা চাই যেন সকল শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ধাপে সফল হোক

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন হওয়ার পর থেকেই নানা কল্যাণমুখী কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছে। পাশাপাশি লক্ষ্মীপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের সার্বিকভাবে পাশে থাকছেন।