তিতুমীরে ভর্তিচ্ছুদের পাশে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ

শুক্রবার (১৯ আগস্ট) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার সময় তিতুমীর কলেজের মূল ফটকের সামনে হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্র সংগঠনটি। শিক্ষার্থীদের আসন বিন্যাস খুঁজে দেওয়া, মাস্ক, ব্যাগ, ঘড়ি ও মোবাইল জমা রাখাসহ বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক নূর আলম হিমেল বলেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইলসহ সব ধরনের ডিভাইস এবং অন্যান্য সামগ্রী যা নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই তা জমা রাখি এবং পরীক্ষা শেষে এসব জিনিপত্র হস্তান্তর করি। পাশাপাশি তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা হয় এবং বাকি ভর্তি পরীক্ষার সময়ও আমাদের এই সেবা চলমান থাকবে। বলাবাহুল্য, যে সকল কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে আমাদের তিতুমীর কলেজে ভর্তির সুযোগ পাবে তাদের সব ধরনের সহায়তায় তিতুমীর কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান, আল ইমরান পলাশ, হাসানুর রহমান শাওন, রাসেল ইসলাম, আরিফুল ইসলাম (কালিগঞ্জ), ইসরাত জাহান ইমা, মাহমুদা আক্তার শিউলি, ছামিরুন নাহার, নাদিয়া আফরোজ শাম্মী, শাফায়াত শফিক, মাহিন, আফজাল হোসাইন, জাহিদুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা।
এ ছাড়াও অন্যান্য জেলা ভিত্তিক ছাত্র সংগঠনের মধ্যে বগুড়া ছাত্রকল্যাণ পরিষদ, লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ ও বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ আরো কয়েকটি সংগঠন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় করেছে।

