রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ট্রলারসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

অনলাইন ডেস্ক — টেকনাফ, কক্সবাজার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ট্রলারসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ট্রলারসহ নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র জানায়, ২৯ নভেম্বর রাতে বড় ডেইল সমুদ্রসৈকত পয়েন্ট দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে তিন শতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত দালালকে আটক করা হয়েছে।

বাহারছড়া উপকূল থেকে উদ্ধারকৃত ৩১৭ জন ভিকটিম এবং আটক সাত দালালের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাহাদাত হোসাইন নাঈম।