রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তালতলীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা

অনলাইন ডেস্ক — তালতলী, বরগুনা
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ন
তালতলীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা

বরগুনার তালতলীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার, ইউপি চেয়ারম্যান ফারুক খান ও নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া এবং গাছের চারা রোপণের এই উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।