বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস আয়োজিত এশিয়ার সেরা এমপ্লয়ার ব্র্যান্ড ২০২২ হলো বার্জার

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ৮:৫৩ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১:১৮ অপরাহ্ন
ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস আয়োজিত এশিয়ার সেরা এমপ্লয়ার ব্র্যান্ড ২০২২ হলো বার্জার

এ ক্যাটাগরিতে সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার ২৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। গত ২ বছর ধরে পুঙ্খানুপুঙ্খ গবেষণার ভিত্তিতে এ প্রতিষ্ঠানগুলোকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর সাবেক ডিন ড. ইন্দিরা পারিখ এ গবেষণার সভাপতিত্ব ও নেতৃত্ব প্রদান করেন।

এ নিয়ে বিপিবিএল-এর মানবসম্পদ উন্নয়ন ও প্রশাসন বিভাগের প্রধান মুশফেকুর রহমান বলেন, ‘প্রথমবারের মতো এ ধরনের পুরস্কারে ভূষিত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। বার্জার যে বাংলাদেশের সেরা কর্মীবান্ধব প্রতিষ্ঠান এ পুরস্কার প্রাপ্তির বিষয়টি তারই প্রতিফলন। বার্জার সবসময় কর্মীদের চমৎকার কর্মপরিবেশের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থতা ও বিকাশের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। সামনের দিনগুলোতেও আমরা আমাদের এ অবস্থান ধরে রাখবো বলে আমি প্রত্যাশা করছি।’   

এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস। এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান, যারা বিশ্বজুড়ে মানবসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক অর্জনকে স্বীকৃতি দেয়। বিগত তিন দশক ধরে, ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস ১৩৩টি দেশের হাজারো পেশাদারকে একত্রিত করেছে।