বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাকিবকে নিয়ে ‘‌বিশেষ পরিকল্পনা’ করে ভারত

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ৮:২১ পূর্বাহ্ন আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:০১ পূর্বাহ্ন
সাকিবকে নিয়ে ‘‌বিশেষ পরিকল্পনা’ করে ভারত

শ্রীশান্ত একসময় ভারতীয় দলের নিয়মিত সদস্যই ছিলেন, ছিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্যও। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) স্পট ফিক্সিংয়ের কবলে পড়ে সাত বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। শাস্তি শেষে খেলার তীব্র ইচ্ছা পোষণ করলেও আর ক্রিকেটে ফিরতে পারেননি এই পেসার। তবে এবার টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন শ্রীশান্ত।

অনুষ্ঠানে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীশান্ত বলেন, 'সে (সাকিব) খেলোয়াড় হিসেবে এবং একজন অধিনায়ক হিসেবে যে দৃঢ়তা দেখিয়েছে তাতে আমি তাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি আপনাকে স্পষ্টভাবে বলি, ২০০৭ সালে এবং পরে আমাদের সঙ্গে কী ঘটেছিল, সে এমন একজন ক্রিকেটার, যার জন্য সবময় আমাদের বিশেষ টিম মিটিং করতে হতো। কীভাবে তাকে আউট করতে হবে এবং কীভাবে তার বিপক্ষে খেলতে হবে। তাই তাকে এখানে পেয়ে আমি খুবই আত্মবিশ্বাসী।'

এর আগে ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নির্বাসিত হন শ্রীশান্ত। প্রথমে আজীবন ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করেছিল বিসিসিআই। তবে দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৮ সালে শ্রীশান্তের ওপর থেকে আজীবন নির্বাসনের সিধান্ত প্রত্যাহার করতে বিসিসিআইকে নির্দেশ দেয় কেরালার হাইকোর্ট। পরে তার শাস্তির মেয়াদ কমে সাত বছরে নেমে আসে। ফলে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সেই মেয়াদকাল শেষ হয় শ্রীশান্তের।