বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

না ফেরার দেশে চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ৬:১১ পূর্বাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
না ফেরার দেশে চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী

এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

আব্দুল্লাহ সাকীর জন্য ফেসবুকে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। তিনি লেখেন, ‘‘একটা দুঃসংবাদ পেলাম এখন, আমার বিখ্যাত ছবি ‘প্রেম গীত’-এ আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকী ভাই গতরাত একটার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানালেন, সাকী ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।”

এছাড়া জায়েদ খানসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন এই অভিনেতার জন্য।

উল্লেখ্য, ৯০ দশকের অসংখ্য সিনেমায় পাশ্ব চরিত্রে দেখা গিয়েছিল আব্দুল্লাহ সাকীকে। অভিনয় দিয়ে অল্প সময়ে তিনি প্রশংসিত হন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। এবার চিরতরে দূরে চলে গেছের দুনিয়া থেকে।