বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২২, ৭:০১ পূর্বাহ্ন আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ন
গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা
বুধবার (৩১ আগস্ট) ফোরামের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম মণ্ডল, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর (ইনচার্জ) ড. মো. আফজাল হোসেন খান ও ফোরামের ডেপুটি মডারেটর মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সামদানী ফকির সাংবাদিক ফোরামের অনুমোদন দেন।

নতুন কমিটিতে দৈনিক বাংলা’র তরিকুল ইসলাম সজল ও সংবাদ প্রকাশের রিয়াদুর রহমান পিনজুকে সহ সভাপতি করা হয়েছে। ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কালের আলোর মো. মেহেদী হাসান আব্দুল্লাহ ও ফ্রিল্যান্স সাংবাদিক জোবায়ের ইবনে কামাল।

এছাড়াও ফ্রিল্যান্স সাংবাদিক কাজী আলিফ নওশাদকে সহ সাংগঠনিক সম্পাদক, অর্থসংবাদের কাউসার আহমেদকে কোষাধ্যক্ষ, দৈনিক আমার বার্তা’র মাহমুদূল হাসান আশিক দপ্তর সম্পাদক এবং সামান্থা আলীকে প্রচার সম্পাদক করা হয়েছে।

বার্তা বিচিত্রার মো. ফাহিম হাসান এবং পথে প্রান্তরের রবিউল হাসানকে কমিটির কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।