বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ২:২৫ পূর্বাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩১ পূর্বাহ্ন
বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ

শনিবার (৩ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পরিষদের (২০২২-২০২৩ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ ফলাফল ঘোষণা করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, ১ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য নির্বাচিত হন। এরা হলেন সাধারণ গ্রুপ- মো. ইউসুফ আশরাফ,  হুমায়ুন কবির বাবলু, মো. এনামুল হক, মো. আব্দুল মান্নান, আব্দুল কাদের জিলানি । সহযোগী গ্রুপ- কে এম ইকবাল হোসেন, মো. খোরশেদ আলম।

২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদে আছেন- মো. জসিম উদ্দিন, সামিম আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, কে এম ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল,  মোসাদ্দেকুর রহমান নান্নু, হুমায়ুন কবির বাবলু, মো. গোলাম কিবরিয়া, মো. ইয়াকুব, নুর আলম বাচ্চু, মো. আব্দুল মান্নান, এটিএম সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, মো. খোরশেদ আলম, এনামুল হক, আমান উল্লাহ, মো. আব্দুর রশিদ ভূঁইয়া, আব্দুল কাদের জিলানী ।

নবনির্বাচিত পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০২২-২০২৩) অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেবেন ।