বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভারতকে হটিয়ে ফাইনালের পথে শ্রীলংকা

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ন আপডেট: ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ভারতকে হটিয়ে  ফাইনালের পথে শ্রীলংকা

পাকিস্তানের বিপক্ষে হারের পর শ্রীলংকার বিপক্ষেও হেরে গেল ভারত। ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলংকা। ভারতকে  ৬ উইকেটে হারিয়েছে লংকানরা। এই জয়ে এশিয়া কাপের ফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে গেল শ্রীলংকার। অপর দিকে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ভারত।

আগে ব্যাট করে দিলশান-করুণারত্নেদের বোলিং তোপে তেমন একটা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি ভারত।  ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সমর্থ হয় টিম ইন্ডিয়া।

আর ১৭৪ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে পার করে দেয় লঙ্কান ব্যাটাররা। ৬ উইকেট হাতে রেখেই ভারতকে হটিয়ে দিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিলো লংকানরা। 

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জিতলেই রোহিত শর্মার দলের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে আফগানরা জিতলে নানা হিসাব-নিকাশের মুখোমুখি হবে তাদের।