বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কঠোর প্রশ্নের মুখোমুখি সংগীতশিল্পী আগুন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ৪:৫৭ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
কঠোর প্রশ্নের মুখোমুখি সংগীতশিল্পী আগুন

মানিকের পরিকল্পনা ও সঞ্চালনায় ‘ভোরের স্বপ্নে বাঁচি’ শিরোনামের অনুষ্ঠানে হাজির হয়ে গায়ক আগুন নিজের জীবনের অনেক গোপন ও অজানা তথ্য জানিয়েছেন। আগুনের পিতা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রয়াত খান আতাউর রহমান একবার তাকে গুলি করেছিলেন, অনুষ্ঠানে ওই ঘটনাও অকপটে বর্ণনা করেছেন এই খ্যাতিমান কণ্ঠশিল্পী। এছাড়া আলাপচারিতায় আগুন নিজের ধর্মবিশ্বাস, প্রেম-বিয়ে, পারিবারিক সংকট ও সংগীতাঙ্গনের দুর্দশার চিত্র ইত্যাদি নানান বিষয়ে কঠিন প্রশ্নের উত্তর দিতে বিব্রতবোধ করেননি।

‘ভোরের স্বপ্নে বাঁচি’ শিরোনামের অনুষ্ঠানটির এই পর্বটি ইউটিউবে আমিরুল মোমেনীন মানিকের চ্যানেল ‘মানিক মিউজিক’-এ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রচারিত হবে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে মানিকের কথা ও সুরে তিনটি গান করেছেন কণ্ঠ দিয়েছিলেন আগুন।