বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খালের পানিতে ডুবে গেল ২ শিশু

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ৪:৫৯ পূর্বাহ্ন আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১১ অপরাহ্ন
খালের পানিতে ডুবে গেল ২ শিশু

মৃতরা হচ্ছে- দলবাড়িপাড়ার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ছেলে সাজিদ হোসেন (৩) ও কৃষক আবুল হোসেনের ছেলে তুহিন ইসলাম (৩)।

স্থানীয়রা জানান, সাজিদ ও তুহিন বাড়ির পেছনে খোলা জায়গায় খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে তারা প্রতিবেশী আব্দুস ছালামের গোসলখানার খালে জমে থাকা পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে তাদের ভাসতে দেখেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।