বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

জেনে নিন বেগুনের মালাইকারি তৈরির রেসিপি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ৫:০৮ পূর্বাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
জেনে নিন বেগুনের মালাইকারি তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে

বেগুন (মাঝখানে চিড়ে নেওয়া)- ৪টি

হলুদ- আধা চা চামচ

লবণ- ১ চা চামচ

মরিচের গুঁড়া- আধা চা চামচ

ধনিয়া গুঁড়া- আধ চা চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- আধা কাপ

টক দই- আধা কাপ

পোস্ত দানা বাটা- ২ টেবিল চামচ

নারিকেলের দুধ- ১ কাপ

কাঁচা মরিচ- ৫/৬টি

তেল- আধা কাপ

ধনেপাতা কুচি- আধা কাপ

তেঁতুলের ঘন রস- ১/৪ কাপ।


যেভাবে তৈরি করবেন

বেগুনগুলোতে হলুদ ও লবণ মেখে তেলে হালকা ভেজে তুলে নিন। এবার সেই তেলে কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি ছাড়া সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে ভাজা বেগুন দিয়ে ঢেকে দিন। ৫-৭ মিনিট পরে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় তেঁতুলের রস ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।