বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

আলিয়া মাদরাসার শিক্ষা দিবস আজ

প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ১:০৭ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
আলিয়া মাদরাসার শিক্ষা দিবস আজ
১৭৮০ সনের ১ অক্টোবর কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে শুরু হওয়া শিক্ষাই আজকের আলিয়া মাদরাসা শিক্ষা। বাংলাদেশে প্রথম মাদরাসা শিক্ষা দিবস পালিত হয় ১৯৯৬ সনে। আলিয়া মাদরাসা শিক্ষা ধারার ইতিহাস বড়ই সোনালী। ১৭৮০ সনে কুরআন-হাদীসের শিক্ষা প্রায় বিলুপ্ত হওয়া থেকে উদ্ধার করে এই আলিয়া মাদরাসা। এই শিক্ষা তার সৃষ্টি থেকে আজ অবধি সর্বদা মাদরাসা শিক্ষা ধারার সাথে সাধারণ শিক্ষা ধারার সমন্বয় করে মাদরাসা ছাত্রদের যে কোনো প্রতিযোগিতায় সক্ষমতা সৃষ্টিতে অসাধারণ অবদান রেখে আসেেছ।


১৯২১ সনে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য সকল ডিপার্টমেন্টের সাথেই চালু হয় ইসলামী শিক্ষা ডিপার্টমেন্ট এবং সেখানে ছাত্র সরবরাহে একমাত্র সক্ষম ছিল এই আলিয়া মাদরাসা। দেশের সর্বত্র এবং সর্বস্তরে কুরআন-হাদীসের শিক্ষায় শিক্ষিত মানুষের সরব উপস্থিতি নিশ্চিত করেছে এই মাদরাসা। দেশ পরিচালনায় ও জাতি গঠনে আলিয়া মাদরাসা শিক্ষার অবদান চিরভাস্বর এবং চিরোজ্জ্বল।