বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নরসিংদীতে মালবাহী ট্রাকের চাপায় নিহত ৪

প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ৮:১৯ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
নরসিংদীতে মালবাহী ট্রাকের চাপায় নিহত ৪
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে  একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটের একজন নিহত হয়। আহত অবস্থায় একজনকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যায়।


ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেকফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।