বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মোবাইল ছিনিয়ে পালানোর সময় আটক ছিনতাইকারী

প্রকাশ: ৪ অক্টোবর ২০২২, ৯:০৭ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:২২ পূর্বাহ্ন
মোবাইল ছিনিয়ে পালানোর সময় আটক ছিনতাইকারী
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে রমনা কালীমন্দিরে একজন সাধারণ পূজারীর মোবাইল ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারী শামীম। 


এ সময় পূজামণ্ডপে দায়িত্বরত র‌্যাব-৩ এর গোয়েন্দা সদস্যদের নজরে এলে তারা ছিনতাইকারীর পিছু ধাওয়া করে এবং তাৎক্ষণিক তাকে হাতেনাতে আটক করে।

ছিনতাইকারী মো. শামীম শরীয়তপুর জেলার জাজিরা কৃঞ্চনগরের মৃত ইউনুছ আলী আকনের ছেলে। তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, একটি চাকু, নগদ পাকিস্তানি ৫০০ রুপি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ছিনতাইকারী পূজা শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে ছিনতাই করার উদ্দেশ্যে বিভিন্ন পূজামণ্ডপে ঘোরাঘুরি করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। পূজামণ্ডপ ঘিরে ছিনতাই অপতৎপরতা রোধে র‌্যাব-৩ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।