বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্কুলবাসের অপেক্ষায় কুকুরের দল!

প্রকাশ: ৪ অক্টোবর ২০২২, ৯:১২ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন
স্কুলবাসের অপেক্ষায় কুকুরের দল!
বিটেঞ্জবিডেন নামের প্রোফাইল থেকে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে, একসঙ্গে বসে আছে অনেকগুলো কুকুর। পিঠে নানা রকমের স্কুলব্যাগ। কোনো ব্যাগে বিখ্যাত ব্র্যান্ডের লোগো, আবার কোনোটিতে মিকি মাউসের ছবি। একটি কুকুরের মাথায় তো আবার ক্যাপও রয়েছে।


পার্থক্য শুধু কুকুরগুলোর বুকে কোনো স্কুল ব্যাজ নেই। বদলে গেছে গলায় হলুদ রঙের ব্যান্ডেনা। সেখানেই লেখা তাদের নাম, প্রজাতির বিশদ বিবরণ।

ভিডিওটির বিষয়ে অনেকে বলেছেন, স্কুলে যাওয়ার জন্য খুদে শিক্ষার্থীদের যেভাবে লাইনে দাঁড় করানো হয়, এখানেও সে নিয়ম মানা হয়েছে। দলের সামনের সারিতে রাখা হয়েছে অপেক্ষাকৃত ছোট আয়তনের কুকুরগুলোকে। পরে রয়েছে যারা কিছুটা বড়।

এখন পর্যন্ত ভিডিওটির ২ দশমিক ২ মিলিয়ন ভিউ হয়েছে। লাইক পড়েছে ৭১ হাজার। এতে, ৬৫০০ ইউজার রিটুইট করেছেন।