মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রোমানের ব্যর্থতার দিনে দিয়ার দ্বৈত ফাইনাল

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১২:৫৭ অপরাহ্ন আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ৩:১২ পূর্বাহ্ন
রোমানের ব্যর্থতার দিনে দিয়ার দ্বৈত ফাইনাল

রিকার্ভ মহিলা একক ইভেন্টে অল বাংলাদেশ ফাইনাল হবে। দিয়া সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার। কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ভারতের রিধিকে ৬-৪ সেটে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। সেমিফাইনালে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ভারতের ‘পুনিয়া তিশা’ কে ৭-৩ সেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হন। দিয়া কোয়ার্টার ও সেমি সহজে জিতলেও নাসরিনের পথ মসৃণ ছিল না। কোয়ার্টার ফাইনাল ও সেমি উভয় পযৃায়ে নাসরিনকে টাইব্রেকিংয়ে যেতে হয়েছে।


কোয়ার্টার ফাইনালে ‘নাসরিন আক্তার’ ভারতের ‘হেমব্রম লক্ষ্মী’ এর সাথে প্রথম পর্যায়ে ৫-৫ সেটে ড্রয় হয়। পরবর্তীতে ১টি করে তীর ছুড়ে নাসরিন আক্তারের স্কোর হয় ৯ এবং ‘হেমব্রম লক্ষ্মী’ এর স্কোর হয় ৮। এক তীরের ফলাফলের ভিত্তিতে নাসরিন আক্তার জয় লাভ করে সেমি-ফাইনালে উন্নীত হন। সেমি-ফাইনালে বাংলাদেশের ‘নাসরিন আক্তার’ ম্যালয়েশিয়ার ‘ফজি নুর আইন আয়ুনি’ এর সাথে প্রথম পর্যায়ে ৫-৫ সেটে ড্র হয়। পরবর্তীতে ১টি করে তীর ছুড়ে ২জনেরই ৯-৯ স্কোর হয়। ‘নাসরিন আক্তার’ এর তীর ১০এর নিকটবর্তী হওয়ায় ৬-৫ সেটে ‘নাসরিন আক্তার’কে জয়ী ঘোষণা করায় ফাইনালে উন্নীত হন।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডে সেমি-ফাইনালে বাংলাদেশ (নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা) ৫-১ সেটে কাজাখস্তানকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করবে।

মহিলাদের সফলতার দিনে ব্যর্থ হয়েছেন রোমান-হাকিমরা। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডে ১/৮ (প্রি-কোয়ার্টার ফাইনাল) খেলায় বাংলাদেশের মো: রোমান সানা ৩-৭ সেটে ইরানের শাবানী রেজার নিকট পরাজিত হন। আব্দুল হাকিম রুবেল প্রি কোয়ার্টারে জিতলেও সেমি-ফাইনালে রুবেল ০-৬ সেটে কাজাখস্তানের ‘ঝাংবাইরবে দৌলেটকেলদি’র নিকট পরাজিত হন।