বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশের ম্যাচ নিয়ে আইসিসির বিরুদ্ধে আঙুল তুললেন আফ্রিদি

প্রকাশ: ৪ নভেম্বর ২০২২, ৭:৩৮ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
বাংলাদেশের ম্যাচ নিয়ে আইসিসির বিরুদ্ধে আঙুল তুললেন আফ্রিদি

আফ্রিদি বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’

আফ্রিদি আরো বলেন, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত।’

ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো লিটন দাসের প্রশংসা করতেও ভুলেননি আফ্রিদি। বলেছেন, ‘লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’