বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গুলিস্তানে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে চাকরিজীবী

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ৯:০৬ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন
গুলিস্তানে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে চাকরিজীবী

শনিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া প্রশান্ত রায়ের স্ত্রী সুদীপ্তা রায় বলেন, আমার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন। উত্তরা থেকে বাসে গুলিস্তান আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

তিনি আরও বলেন, প্রতারক চক্রের সদস্যরা অচেতন করে তার কাছে থাকা মোবাইল এবং টাকা নিয়ে যায়। তবে কত টাকা নিয়েছে এখন কিছু বলতে পারব না। আমার স্বামী সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি মেডিসিন বিভাগে ভর্তি আছেন।