বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ময়মনসিংহ এক্সপ্রেসের বগি ফের লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ৯:৫৮ অপরাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ময়মনসিংহ এক্সপ্রেসের বগি ফের লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

এদিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-গৌরীপুর রুটের ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়া ঝাঞ্জাইলগামী রেল চলাচল বন্ধ রয়েছে। 

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে কেওয়াটখালি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বগিটি উদ্ধারে কাজ শুরু করেছেন।

ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, ছয় দিনের ব্যবধানে একই ট্রেনের একই বগির চারটি চাকা কাছাকাছি স্থানে লাইনচ্যুত হয়ে পড়েছে। ট্রেনটির বগিরই সমস্যা বলে ধারণা করা হচ্ছে।